রাজশাহী

রাজশাহী

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বিএনপির বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুলের মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় মহানগর বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ ও মঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।