রাজশাহী

ভূমিমন্ত্রী

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে স্থায়ী ঠিকানার উদ্যোগ: ভূমিমন্ত্রী

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে স্থায়ী ক্যাম্পাসের জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে স্থায়ী ক্যাম্পাসের জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি রেলওয়ের জমি বরাদ্দে রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সুপারিশ করার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশন স্কুল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।

ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এজন্য নতুন রাস্তার পাশে বা রেলওয়ের পাশে সুবিধাজনক সরকারি খাস জমি চিহ্নিত করে বরাদ্দের জন্য আবেদন করতে তিনি পরামর্শ দেন।

সভায় জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। অধিকাংশ স্কুল সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় স্থায়ী জায়গার প্রয়োজন দেখা দিয়েছে।