রাজশাহী

পুঠিয়ায় বালিশ চাপা দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে ঘুমন্ত স্ত্রী ও কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ফিরোজ হোসেন (৩৫)। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছেন। পাশাপাশি ঘাতক স্বামীকে ঢাকা থেকে আটক করতে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
পুঠিয়ায় বালিশ চাপা দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে ঘুমন্ত স্ত্রী ও কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ফিরোজ হোসেন (৩৫)। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছেন। পাশাপাশি ঘাতক স্বামীকে ঢাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে।

সোমবার দিবাগত (৪ জানুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আর নিহতরা হচ্ছে ফিরোজের স্ত্রী পলি খাতুন (২৫) টুকটুকি নামের ৫ মাস বয়সী শিশু কন্যা। আটককৃত ফিরোজ হোসেন ওই গ্রামের হাসিব আলীর ছেলে।

প্রতিবেশী ফারুক হোসেন বলেন, কিছু দিন আগে বাসের সুপারভাইজার হিসাবে কাজ করার সময় এক দুর্ঘটনায় ফিরোজের একটি পা কাটা পড়ে। এরপর সে সুস্থ্য হয়ে চার্জার অটোভ্যান চালাতো। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর থেকে সে ওই গাড়ি বিক্রি করে মাদক সেবন করে। এ ঘটনায় স্ত্রী প্রতিবাদ জানলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সে সূত্রে গতরাতে ফিরোজ তার স্ত্রী-কন্যাকে বালিশ চাপায় হত্যা করে ঢাকায় পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হোন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হোন। এরপর নিহতদের লাশ উদ্ধার করে থানায় এনেছেন। পাশাপাশি ঘটনার পর ওই রাতেই ঘাতক স্বামী ফিরোজ ঢাকায় পালিয়ে যায়। আমরা প্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকা থেকে আটক করেছি। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। ভূক্তভোগি পরিবারের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি নিহতদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে সঠিক তথ্য পাওয়া যাবে।

এনএস