রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রাজটাইমস ডেস্ক:
ছবি : ফাইল
ছবি : ফাইল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জমিতে কৃষি কাজ করার সময় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন–নাচোল সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)।

স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে বজ্রপাতে মৃত্যু হয় মোহাম্মদ উজ্জ্বলের নামে এক কৃষকের। ওই মাঠে কাজ করা অপর পাঁচ কৃষক সুস্থ আছেন।

অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষি জমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের তাদের বাড়িতে পাঠানো হয়েছে।