রাজশাহী

রাসিকের ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থ

নিজস্ব প্রতিবেদক
রাসিকের ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা জানান ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান। এরপর কাউন্সিলর ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় অনুষ্ঠানে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন সহ উর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে মধ্যহ্নভোজে অংশ নেন অতিথিবৃন্দ।

এনএস