রাজশাহী মহানগর

রাসিকের অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

রাজটাইমস ডেস্ক
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

নগর ভবন হতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর হয়ে শিরোইল বাস টার্মিনাল হয়ে ভদ্রা স্মৃতি অম্লান মোড়, পদ্মা আবাসিক হয়ে অগ্রণী স্কুল, পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে ৪৩টি মামলা দায়ের করে ৮৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাসিক।

 

 

এসকে