রাজশাহী

রাসিক

কাজীহাটা মসজিদ-মাদ্রাসা পরিদর্শনে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে তিনি মসজিদের উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মসজিদের উন্নয়নকাজের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক। মসজিদের তৃতীয় তলা নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন তিনি।

পরে কাজীহাটা হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করে এর বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন মাহফুজুর রহমান রিটন। মাদ্রাসার উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মসজিদ, মাদ্রাসা ও সংশ্লিষ্টদের উন্নতি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাজীহাটা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হুজ্জাতুল ইসলাম।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম সওদাগর, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আহাদ আলী, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দীন রতন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।