তানোর

আব্দুর রশিদের ইন্তেকালে জেলা জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের রুকন মোঃ আব্দুর রশিদ (৬৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও গোদাগাড়ী-তানোরের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজাসহ জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডি. এম. আক্কাস আলী, কলমা ইউনিয়ন আমীর মাওলানা আমিনুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ সেকেন্দার আলী।

মরহুম মোঃ আব্দুর রশিদকে স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী, দায়িত্বশীল ও দক্ষ সাংগঠনিক কর্মী। ইসলামী আন্দোলনের প্রতি তাঁর আন্তরিকতা, সংগঠনের দায়িত্ব পালনে নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তাঁকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। সাংগঠনিক কাজে তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব কর্মীদের জন্য অনুকরণীয় ছিল। তাঁর ইন্তেকালে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।

নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের এই শোক ধৈর্য ও সবরের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন এবং মরহুমের রেখে যাওয়া পরিবারকে হেফাজত করেন।