রাজশাহী

মহাসড়কে দুর্ঘটনা

রাজশাহীতে অজ্ঞাত যুবক নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক
গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় যুবক নিহত
গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় যুবক নিহত |রাজটাইমস্

রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান জানান, সকালে বিজয়নগর এলাকায় অজ্ঞাত কোনো যানবাহন ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মহাসড়কের পাশে গুরুতর আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর স্বজনদের সন্ধান পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।