রাজশাহী

রাসিকের অভিযান

ভূবনমোহন পার্কের স্থাপনা দখলমুক্ত

‌নিজস্ব প্রতি‌বেদক
রাসিকের অভিযান চলাকালে
রাসিকের অভিযান চলাকালে |ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে অবৈধ দখলে থাকা একটি স্থাপনা দখলমুক্ত করেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পার্কে অভিযান চালিয়ে রাসিকের নিয়ন্ত্রণাধীন গণশৌচাগারের দ্বিতীয় তলায় অবৈধভাবে দখলে থাকা স্থাপনাটি উচ্ছেদ করা হয়। পরে ভবনটি তালাবদ্ধ ও সিলগালা করে সিটি করপোরেশনের হেফাজতে নেওয়া হয়।

রাসিক জানায়, স্থাপনাটি অবৈধ দখলমুক্ত করার পর এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।