ধর্ম

হাজি

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক :
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেবে সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কম হওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

তবে হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত পাওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।

হজ প্যাকেজ-১-এর সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা পর্যন্ত ফেরত দেওয়া হবে।

হজ প্যাকেজ-২-এর ক্ষেত্রে আবাসন ও প্যাকেজের ধরন অনুযায়ী ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা থেকে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা পর্যন্ত ফেরত পাবেন হাজিরা।

এ ছাড়া বিভিন্ন আবাসন ব্যবস্থার আওতায় থাকা হাজিদেরও প্যাকেজ অনুযায়ী নির্ধারিত অর্থ ফেরত দেওয়া হবে। সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।