খেলা

আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

অবসরের ঘোষণা দিয়ে মেসি বলেন, অনেক ভাবনা-চিন্তার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

মেসি বলেন, আর্জেন্টিনার জার্সির জন্য তিনি সবসময় লড়াই করেছেন এবং সর্বস্ব উজাড় করে দিয়েছেন। তবে এখন মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলে জায়গা করে দেওয়ার সময় এসেছে।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, গত ২০ বছরে পাওয়া ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। মাঠ থেকে সমর্থকদের সম্মিলিত কণ্ঠ তিনি খুব মিস করবেন। একই সঙ্গে পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি।

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক বড় শিরোপা জিতেছেন মেসি। জাতীয় দলের জার্সিতে তার বিদায় আর্জেন্টিনা ফুটবলের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।