খেলা

ক্রিকেট

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। মূল সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এরপর ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট টেবিলে বাংলাদেশ চতুর্থ এবং ওয়েস্ট ইন্ডিজ অষ্টম অবস্থানে রয়েছে। ফলে ঘরের মাঠে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষ চারে অবস্থান আরও শক্ত করতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।