খেলা

চ্যাম্পিয়ন তুলশীপুর একতা ক্লাব

বাঘায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে তুলশীপুর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত ইয়ার মুহাম্মদ চেয়ারম্যান স্মতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১আগস্ট) বিকাল সাড়ে ৪টায় তুলশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টানটান উত্তেজনার লড়াইয়ে ১-০ গোলে ব্যবধানে তুলশীপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তুলশীপুর একতা ক্লাব। চুড়ান্ত পর্বের এই খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মোঃ লালন উদ্দীন, বাঘা
ফাইল ছবি

ফাইনাল খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে সমাবেত হন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা, রাজশাহী জেলা সমাজ কল্যান সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম অলিভ। বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবুল। সাবেক সভাপতি ও রাজশাহী জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু,বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী কায়েম উদ্দীন সরকার,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি আজিমুদ্দীন মোল্লা, সাধারণ সম্পাদক বাবর আলী, খেলাটি সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও ্টুর্নামেন্টটির সার্বিক তত্বাবধানে মজিবার রহমান জুয়েলসহ স্থানীয় যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।নিয়মিত খেলাধুলার সুয়োগ তৈরি করা সম্ভব হলে তরুণদের বিপথগামী হওয়ার প্রবণতা হ্্রাস পাবে এবং সমাজে অপরাধ প্রকণতা কমিয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। তারা ভবিষ্যতেও নিয়মিথভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখোর দূঢ প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি রানার্সআপ দলকে পৃরস্কৃত করা হয়।